প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০১৯ ১০:০২
কাউনিয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
বন্ধু ভাষার স্বাক্ষরতা উন্নত জীবনের নিশ্চয়তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গত রবিবার আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস নানা আয়োজনে পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা। উপজেলা ক্যাম্পাস থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্ শি অডিটরিয়ামে আলোচনা সভা সহকারী কমিশনার (ভুমি) জেসমিন নাহার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন,সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম,তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ আকতার জাহান,সহকারী শিক্ষক হাসনা পারভীন মুক্তি,বাবু পরেশ চক্রবর্তী প্রমূখ।