সান্তাহারে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার-২ | Daily Chandni Bazar সান্তাহারে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার-২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:২২
সান্তাহারে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার-২
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি

সান্তাহারে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার-২

বগুড়ার সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো; সান্তাহার পৌর এলাকার কলসার আব্দুল হামিদের ছেলে মিলন হোসেন (৩৫) ও পুরাতন বাজারের জফির কাজীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ‘খ’ সার্কেলের পরিদর্শক সামছুল আলম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালিয়ে মিলনের কাছে থেকে ২০ পিস নেশার ইয়াবা ও জাহাঙ্গীরের কাছে থেকে ৫ গ্রাম হেরোইনসহ সান্তাহার সুতাপট্রি এলাকায় তাদের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।