জেলা পরিষদের জায়গা দখলমুক্ত ও রাস্তা সোজা করনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসীর অভিযোগ ॥ | Daily Chandni Bazar জেলা পরিষদের জায়গা দখলমুক্ত ও রাস্তা সোজা করনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসীর অভিযোগ ॥ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৪২
জেলা পরিষদের জায়গা দখলমুক্ত ও রাস্তা সোজা করনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসীর অভিযোগ ॥
মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি

জেলা পরিষদের জায়গা দখলমুক্ত ও রাস্তা সোজা করনের দাবিতে 
উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসীর অভিযোগ ॥

দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের নীমতলামোড়ে জেলা পরিষদের জায়গা দখলমুক্ত করন ও রাস্তা সোজা করনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ বরাবর এলাকাবাসী লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল সোমবার ৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় ফুলবাড়ী পৌরশহরের পশ্চিম গৌরিপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দারা নীমতলা মোড়ের জেলা পরিষদের জায়গা দখল মুক্ত করন ও রাস্তা সোজা করনের দাবিতে এলাকাবাসীর পক্ষে এসএম নুরুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ বরাবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকাবাসির পক্ষে এসএম নুরুজ্জামান লিখিত অভিযোগে জানান, পশ্চিম গৌরিপাড়া মৌজার নীমতলামোড় সংলগ্ন গড় ইসলামপুরের প্রধান সড়কটি পৌরসভা কর্তৃক ড্রেন নির্মাণ হওয়ায় সংকোচিত হয়ে যাচ্ছে। কিন্তু জেলা পরিষদের পর্যপ্ত জায়গা দখলদারেরা দখল করে রেখেছে। জেলা পরিষদের জায়গা গুলে দখল মুক্ত হলে গড় ইসলামপুর মেইন রোড সোজা হবে এবং রাস্তাটি প্রসস্থ হবে। এই রাস্তা দিয়ে কয়লা খনি এলাকার, ৯ নং হামিদপুর ইউনিয়ন, খয়েরপুকুরহাট, পাতড়াপাড়া, পাতিগ্রাম, বৈগ্রাম, কালুপাড়াসহ বেশ কিছু এলাকার হাজার হাজার লোক ও যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু স্থানীয় কিছু অবৈধ দখলদার জেলা পরিষদের জায়গা দখল করে রেখেছে। জেলা পরিষদের জায়গা দখল মুক্ত করা হলে এই রাস্তা দিয়ে শত শত মানুষ ও যানবাহান মুক্ত পরিবেশে চলাচল করতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার সাবেক পৌরকাউন্সিলর আলহাজ্ব আবুল বাসার, পৌরকাউন্সিলর প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান, ফুলবাড়ী বার্তার সম্পাদক তাজমিলুর রহমান নয়ন সহ এলাকাবাসী।