গাইবান্ধার সাঘাটায় প্রতিবন্ধী আয়েশা পা দিয়ে লিখে পড়ছে মাষ্টার্সে | Daily Chandni Bazar গাইবান্ধার সাঘাটায় প্রতিবন্ধী আয়েশা পা দিয়ে লিখে পড়ছে মাষ্টার্সে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৩১
গাইবান্ধার সাঘাটায় প্রতিবন্ধী আয়েশা পা দিয়ে লিখে পড়ছে মাষ্টার্সে
দুই হাত নেই,পা দিয়েই,সংসারের সকল কাজ কর্ম,অনায়াসেই করতে পারেন আয়েশা।
নুর হোসেন রেইন, ভ্রামমান প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটায় প্রতিবন্ধী আয়েশা পা দিয়ে লিখে পড়ছে মাষ্টার্সে

১৯৯৩ সালে গাইবান্ধার সাঘাটা উপজেলার পূর্ব কচুয়ায় এক গরিব পরিবারে দুই হাত বিহীন প্রতিবন্ধী অবস্থায় জন্ম নেয় আয়েশা আক্তার। প্রতিবন্ধী হয়ে জন্ম গ্রহন করার পর তার পরিবারে অনেক সম্যাসা দেখা দেয়। নানা প্রতিকুলতার মাঝে তাকে বড় হতে হয়। জন্ম থেকেই আয়েশার দুটি হাত নেই। বাবা, মা ও পরিবারের সবাই আয়েশার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যান। মেয়ে হয়ে জন্মেছে তার ওপর দুটি হাত নেই।

পরিবারের সবার সাহায্য নিয়ে চলতে হত আয়েশাকে। কিন্তু আয়েশা সব সময় ভাবত কি করে অন্যের সাহায্য ছাড়া একা চলা যায়, হাত নেইতো কি হয়েছে। দু‘ পা তো আছে। পা দিয়ে হাতের কাজ গুলো করা যায় কি না। যেই ভাবা সেই কাজ,আয়েশা হাতের কাজ গুলো আস্তে আস্তে পা দিয়ে করার চেষ্টা করতে লাগলো। ছোট বেলা থেকেই তার পড়ালেখার স্বপ্ন ছিল। কিন্ত পড়ালেখা করতে সবচেয়ে বড় বাঁধা হল তার হাত নেই। সে এই বাঁধা অতিক্রম করেই পা দিয়েই লেখা পড়া শুরু করে।

বহু চেষ্টা আর পরিশ্রমের পর,আয়েশা পা দিয়ে হাতের সব কাজ করতে পারল। এখন পা দিয়ে স্বাভাবিক মানুষের সব কাজ করতে পারে। সে এখন পা দিয়ে কাঁথা সেলাই করে,ল্যাপটব চালায়, মোবাইলে কথা বলেন, দরজায় লাগানো তালা চাবি দিয়ে খোলে। রান্না করে, আর লেখার কাজটা পা দিয়েই ভাল ভাবে করতে পারে। সে যখন ৫ম শ্রেনিতে ওঠে তখন তার বাবা আব্দুল লতিফ তাকে বিয়ে দেওয়ার জন্য অস্তির হয়ে ওঠেন। কিন্ত আয়েশার বিয়ে করার ইচ্ছে ছিলনা। সে সহনীয় নারী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক সুলতানা কাছে গিয়ে সব খুলে বলে। সুলতানা আয়েশার বাবা-মাকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে বলার পর বিয়ে বন্ধ করে দেয়।

আয়েশাকে তারা আবার নিয়মিত পড়া লেখা করতে দেন। ইতি পূর্বে সপ্তাহে এক দিন কম্পিউটার শিখেছেন তথ্য কল্যানীর কাছে।সে কয়েক প্রকারের সেলাই ও কম্পিউটারের এম এস ওয়ার্ড মোটা মুটি ভাবে শেষ করেছে।আয়েশা বর্তমানে উদয়ন মহিলা কলেজ হতে বিএ পাশ করে। গাইবান্ধা সরকারি কলেজে মাষ্টার্স (রাষ্ট বিঞান) ১ম বর্ষ ভর্তি হয়েছে। সংসারে অভাবের ফলে বই খাতা কিনতে পারছে না। আয়েশা বলেন,পড়ালেখা শিখে ভবিষ্যতে ভালো চাকরি করে নিজের ও পরিবারের উন্নতি করব। আমি প্রতিবন্ধী বলে কারো বোঝা হয়ে থাকতে চাইনা। প্রতিবন্ধীরাও মানুষ,সবার মতো তারাও সুযোগ-সুবিধা পেলে দেশের জন্য অনেক কাজ করতে পারবে।

তাদেরও কাজ করার সুযোগ দিতে হবে। বিগত ২০১২ সালে সিঙ্গার-চ্যানেল আই সাহসিকতা পুরস্কার পেয়েছেন আয়েশা। সরকারি সুযোগ সুবিধা একটি প্রতিবন্ধী ভাতার কার্ড হয়েছে। প্রতি মাস ৭শ টাকা পান। এ দিয়ে পড়া লোখার খরচ যোগান সম্ভব হচ্ছেনা বলে প্রতিবেদককে আয়েশার বাবা জানালেন।