কাহালুতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত | Daily Chandni Bazar কাহালুতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৫৩
কাহালুতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
কাহালু সদর ইউনিয়ন চাম্পিয়ান
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ

কাহালুতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

আজ সোমবার বিকেলে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কাহালু দূর্গাপুর ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে কাহালু সদর ইউনিয়ন চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। উক্ত ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু, রওশন আক্তার, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সভাপতি ও কাহালু সদর ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক পিএম বেলাল হোসেন, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান খান বদের, নারহট্ট ইউপি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল, পাইকড় ইউপি চেয়ারম্যান মিটু চৌধুরী, কাহালু সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওহাব সরদার, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতান আলী কবিরাজ, সহ সভাপতি আব্দুর রহিম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা পরিচালনা করেন জিবরীল বাবু তাকে সহযোগিতা করেন শফি মামুন ও আনোয়ার হোসেন।