বগুড়ার ধুনটে ৪৮ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট সরকারী এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, পৌরসভার কাউন্সিলর আলী আজগর মান্নান, সাবেক কাউন্সিলর আল আমিন তরফদারসহ বিভিন্ন স্কুল, মাদ্্রাসা ও কারিগরি স্কুলের প্রধান শিক্ষকগণ।