ডোমারে ৩ মাদক বিক্রেতা আটক | Daily Chandni Bazar ডোমারে ৩ মাদক বিক্রেতা আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৯ ০০:৩১
ডোমারে ৩ মাদক বিক্রেতা আটক
সত্যেন্দ্র নাথ রায় ,ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

ডোমারে ৩ মাদক বিক্রেতা আটক

নীলফামারী ডোমারে পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল ও হিরোইনসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে ডোমার থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় থানা পুলিশ ডোমার বাসষ্টান্ড সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে ডোমার চিকনমাটি এলাকার মৃত তোফাজুল ইসলামের ছেলে বাবুল হোসেন(৪৫) ও একই এলাকার ডাঙ্গাপাড়ার আতিয়ার রহমানের ছেলে রতন আলীকে ১ গ্রাম হিরোইনসহ আটক করে। 

অপরদিকে রাত বারোটার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের উত্তর কেতকীবাড়ীর আফছার আলীর ছেলে নুর রশিদকে (২০)  গোমনাতী ইউনিয়নের উত্তর গোমনাতী এলাকা থেকে ৪ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে। বাদী হয়ে পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন ডোমার থানা পুলিশ । ডোমার থানা অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজার রহমান মাদকসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,তাদের বিরুদ্ধে ডোমার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে  তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।