গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নবনিযুক্ত সচিব জনাব মোঃ রেজাউল আহসান শনিবার পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ),বগুড়া পরিদর্শন করেন। এ সময় তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি আরডিএ অনুষদবর্গের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। এ সময় তিনি আরডিএ'র চলমান এডিপিভুক্ত প্রকল্পসমূহ সুষ্ঠভাবে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও নতুন প্রকল্প গ্রহনের ক্ষেত্রে সকল পক্রিয়া মেনে ডিপিপি প্রণয়নের নির্দেশ প্রদান করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমী,বগুড়ার মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ আমিনুল ইসলাম। সভায় প্রাতিষ্ঠানিক প্রেজেন্টেশন সহ আরডিএ’র বিভিন্ন প্রায়োগিক গবেষণার অগ্রগতি সম্পর্কিত প্রেজেন্টেশন তুলে ধরা হয়। পরবর্তীতে সচিব মহোদয়ের সম্মানে সাংস্কৃতি সন্ধ্যা ও নৈশ্য ভোজের আয়োজন করা হয়।