জয়পুরহাটে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | Daily Chandni Bazar জয়পুরহাটে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৯ ২২:১২
জয়পুরহাটে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শাহাদাৎ হোসেন জয়পুরহাট:

জয়পুরহাটে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৭ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন যুবলীগের নেতা কর্মীরা। পরে সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা যুবলীগের উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ- সভাপতি হাসানুল ইমাম রবিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক যুবনেতা মোল্লা সামছুল আলম, এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী জিপি, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, গোলাম হাক্কানী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর মেয়র ও সাবেক যুবনেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য কৃষিবীদ মোস্তাইন কবির তুহিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি অশোক কুমার ঠাকুর, জেলা যুবলীগ নেতা সুমন মিয়া, চঞ্চল কুমার অধিকারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এইএম মাসুদ রেজা, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন,  পৌর যুবলীগের সভাপতি ইজাহারুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদক ওলিউজ্জামান বাপ্পী, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা প্রমূখ। আলোচনা শেষে দোয়া  ও কেক কর্তন করা হয়। অপরদিকে দিবসটি উপলক্ষে জেলার আক্কেলপুরেও উপজেলা যুবলীগের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে যুবলীগের নেতা কর্মীরা।