শেরপুরে আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন | Daily Chandni Bazar শেরপুরে আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৯ ২২:৪৩
শেরপুরে আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বগুড়া শেরপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭২ সালের ১১ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে রাজধানীর উঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলণায়তনে যুবলীগ প্রতিষ্ঠা লাভ করেছিল যা বর্তমানে বাংলাদেশের বৃহৎ যুব সংগঠনে উপনীত হয়েছে। আর এই বৃহৎ সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে বগুড়ার শেরপুরে। গতকাল সোমবার (১১নভেম্বর) বেলা সাড়ে ১১টায় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে শেরপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. হাবিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, শামীম ইফতেখার, উপজেলা যুবলীগের সিনিওর সহ-সভাপতি এ্যাড খায়রুল বাসার সোহাগ, জাব্বারুল মোমিন, আব্দুর রাজ্জাক, ইসমাইল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আরিফ মোল্লা, ফারায়েজুল ইসলাম, দপ্তর সম্পদক আবু কাইয়ুম খাজা, ফেরদৌস সরকার, মোস্তাফিজুর রহমান মোস্তফা, বেলাল হোসেন রুবেল, আলাউদ্দিন আল আজাদ, ও উপজেলা যুবলীগের বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ।

এছারাও উপস্থিত ছিলেন, শেরপুর শহর যুবলীগের সভাপতি ফেরদৌস সরকার মকুল, সা: সম্পাদক আরিফুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক রিয়াদুল ইসলাম বাপ্পি সহ শহর যুবলীগের বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা ছাত্রলীগের সা: সম্পাদক সোহেল রানা, শহর ছাত্রলীগের সা: সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এখানে দিনের শুরুতে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন দলীয় নেতৃবৃন্দ। শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।