ভ্রাম্যমান আদালতে মাদক আইনে ০৬ মাসের জেল দিলেন এসিল‍্যান্ড রানা। | Daily Chandni Bazar ভ্রাম্যমান আদালতে মাদক আইনে ০৬ মাসের জেল দিলেন এসিল‍্যান্ড রানা। | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ মার্চ, ২০২০ ১৯:২১
ভ্রাম্যমান আদালতে মাদক আইনে ০৬ মাসের জেল দিলেন এসিল‍্যান্ড রানা।
নাজমুস সাকিব আপেল(ষ্টাফ রির্পোটার)

ভ্রাম্যমান আদালতে মাদক আইনে ০৬ মাসের জেল দিলেন এসিল‍্যান্ড রানা।

আজ মঙ্গলবার জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ী এলাকায় ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি শেরপুর,বগুড়া জনাব  জামশেদ  আলাম  রানা। মাদক বিরোধী এ অভিযানে সীমাবাড়ী ইউনিয়নের ঘোগা ব্রিজের অদূরে চায়ের দোকানের পাশে গাঁজা সেবনরত অবস্থায় সিহাব হাসান (২৫) পিতাঃ মো মনির উদ্দিন, সাংঃ চাপরাইল, উপজেলা- সিংগাইর, জেলাঃ মানিকগঞ্জ কে আনুমানিক ২৫০ গ্রাম গাজাঁসহ আটক করা হয়। অভিযুক্তকে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে । অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সহযোগিতা করেন।