বঙ্গবন্ধু গেমসে অ্যাথলেটিকসে ১১টি সোনা জিতে এগিয়ে নৌবাহিনী | Daily Chandni Bazar বঙ্গবন্ধু গেমসে অ্যাথলেটিকসে ১১টি সোনা জিতে এগিয়ে নৌবাহিনী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২১ ০৯:৩৩
বঙ্গবন্ধু গেমসে অ্যাথলেটিকসে ১১টি সোনা জিতে এগিয়ে নৌবাহিনী
অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু গেমসে অ্যাথলেটিকসে ১১টি সোনা জিতে এগিয়ে নৌবাহিনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০’ অ্যাথলেটিকসে ১৯টি ইভেন্টে ১১টি স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিযোগিতায় সাঁতারে ৮টি ইভেন্টের মধ্যে ৬টি স্বর্ণ ৫টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জপদক পেয়ে প্রথম স্থান অর্জন করে নৌবাহিনী।

বাংলাদেশ নৌবাহিনীর ইসমাইল হোসেন ১০দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব এবং ১১দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে শিরিন আক্তার দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করেন।

অ্যাথলেটিকসের হ্যামার থ্রো, শর্ট পুট (পুরুষ), ১৫০০ মি. দৌড় (মহিলা), হাই জাম্প (পুরুষ), ৫০০ মিঃ (পুরুষ), ১০০ মি. হাডেলস্ (মহিলা), ১১০ মি. হাডেলস্ (পুরুষ), ১০০ মি. স্প্রিন্ট (মহিলা), ১০০ মি. স্প্রিন্ট (পুরুষ), ৪০০ মি. স্প্রিন্ট (মহিলা), ৪০০ মি. স্প্রিন্ট (পুরুষ)-এ নৌবাহিনী ১১টি স্বর্ণপদক লাভ করে।

এছাড়া সাঁতারে ১০০ মিটার বাটারফ্লাই এ পুরুষ ও মহিলা বিভাগে নতুন দুটি রেকর্ড হয়। এর মধ্যে মো. মাহমুদুননবী নাহিদ (০০:৫৬.৭১) এবং মোছা. সোনিয়া খাতুন (০১:০৭.১২) সময় নিয়ে রেকর্ড করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন