বগুড়ায় করোনায় ২ জনের মৃত্যু : আক্রান্ত ১১৯ | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় ২ জনের মৃত্যু : আক্রান্ত ১১৯ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৫০
বগুড়ায় করোনায় ২ জনের মৃত্যু : আক্রান্ত ১১৯
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায় ২ জনের মৃত্যু : আক্রান্ত ১১৯

গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনাভাইরাসে দুইজনের মৃত্যু ও নতুন করে আক্রান্ত হয়েছে ১১৯ জন। আর সুস্থ হয়েছে ৮৭ জন। 

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ধুনটর উপজেলার বৃদ্ধ লতিফুন বেগম (৭৫) ও দুপচাঁচিয়া উপজেলার রুবেল (৪১)। মঙ্গলবার রাতে তারা মারা যান বলে হাসপাতাল সুত্রে জানানো হয়েছে।  এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৬৯৬ জনের। 
বুধবার বগুড়া সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ শাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৩৮৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ১১৯ জন করোনায় আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮৮ জন, ধুনট ৩, শেরপুর ১১, নন্দীগ্রাম ৩, গাবতলী ১, শাজাহানপুরে ৯, দুপচাঁচিয়া ৪, আদমদিঘিতে ৫, কাহালু ১, শিবগঞ্জে ৫ জন। নতুন আক্রান্ত নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলো ২৪ হাজার ১১৬ জন। ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৮৭ জন। এনিয়ে জেলায় মোট সুস্থ হলেন ২১ হাজার ৬৭৫ জন। 
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৫৭ জন আক্রান্ত হন। জিনএক্সপার্ট টেস্টে ২জন, টিএমএসএস মেডিকেলে ১৮আক্রান্ত হন। এন্টিজেন টেস্টে ২০ জন। 
এছাড়া জেলার তিন হাসপাতালে করোনায় ১০৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ৪৪, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৪২, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৫ এবং জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৫জন।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন