দুপচাঁচিয়ায় যায়যায়দিন পত্রিকার ১৭তম বর্ষ উদযাপিত | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় যায়যায়দিন পত্রিকার ১৭তম বর্ষ উদযাপিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ জুন, ২০২২ ২৩:২০
দুপচাঁচিয়ায় যায়যায়দিন পত্রিকার ১৭তম বর্ষ উদযাপিত
ধুনট বগুড়া প্রতিনিধি

দুপচাঁচিয়ায় যায়যায়দিন পত্রিকার ১৭তম বর্ষ উদযাপিত

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম দুপচাঁচিয়া উপজেলা কমিটির আয়োজনে পাঠক নন্দিত যায়যায়দিন পত্রিকা ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফকির এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ফোরামের উপদেষ্টা অরবিন্দ কুমার দাস, সদস্য অসীম কুমার দাস প্রমুখ। এসময় ফোরামের সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন