সারাদেশের ন্যায় বগুড়ার শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৮আগস্ট) সকালে শেরপুর উপজেলা প্রশাসনের হলরুমে এই বিতরণ কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ময়নুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো: হাবিবর রহমান। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা: সাবরিনা শারমিন, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ মুন্সি সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. রায়হান পিএএ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির পাল। এছাড়াও উপজেলার অন্যান্য কর্মকর্তারা ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন