বগুড়ার পল্লীতে মাটি কাটাকে কেন্দ্র করে মারপিটে নিহত-১ | Daily Chandni Bazar বগুড়ার পল্লীতে মাটি কাটাকে কেন্দ্র করে মারপিটে নিহত-১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২ ২৩:২৬
বগুড়ার পল্লীতে মাটি কাটাকে কেন্দ্র করে মারপিটে নিহত-১
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার পল্লীতে মাটি কাটাকে
কেন্দ্র করে মারপিটে নিহত-১

বগুড়ার পল্লীতে মাটি কাটাকে কেন্দ্র করে মহিলার মারপিটে ভাসুর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, গতকাল শুক্রবার সকাল অনুমান ১১টায় কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের পলি ভূগোইল গ্রামে ইব্রাহীম হোসেনের পুত্র আঃ গফুর (৬০)। তার নিজ বাড়ীর সামনে টুকরি ভার দিয়ে নিজের জন্য মাটি কাটছিল।
এসময় তার ছোট চাঁন মিয়ার স্ত্রী জোসনা বিবি, তার স্বামীর জায়গা দাবী করে ভাসুরকে মাটি কাটতে নিষেধ করে। তার কথায় কণপাত না করলে তাদের মধ্যে ধস্তা-ধস্তির সৃষ্টি হয়।
এ সময় ওই গৃহবধূর মারপিটে আঃ গফুর মাটিতে লুটিয়ে পরে। গফুর মাটিতে পড়ার কিছুক্ষণ পর ছটফট করতে করতে তার মৃত্যু হয়। এসময় গৃহবধূ জোসনা বাড়ী থেকে পালিয়ে যাওয়ার সময় জনতা আটক করে এবং পুলিশে সোর্পদ করে। এ ব্যাপারে কাহালু থানার এসআই খোকন ঘটনার স্থল থেকে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন