তালোড়ায় বঙ্গবন্ধু নক আউট ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচের উদ্বোধন | Daily Chandni Bazar তালোড়ায় বঙ্গবন্ধু নক আউট ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচের উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২ ২৩:৩০
তালোড়ায় বঙ্গবন্ধু নক আউট ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচের উদ্বোধন
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

তালোড়ায় বঙ্গবন্ধু নক আউট ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচের উদ্বোধন

দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় মুক্তাগাছা সমাজসেবা সমিতির আয়োজনে বঙ্গবন্ধু নক আউট ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল ম্যাচের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সরকারি আজিজুল হক কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম হোসেন। এ উপলক্ষে সমিতির সভাপতি শিমুল আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল আলম অরভিলের সঞ্চালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালোড়া পৌর কাউন্সিলর এমরান আলী রিপু, গিয়াস উদ্দিন, তানভীর আহম্মেদ ফেরদৌস, সাবু প্রামানিক, সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ। অন্যান্যদের মধ্যে সমিতির সদস্যগণ সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন । তৃতীয় এ ম্যাচের খেলায় তালোড়া ফুটবল একাদশ ২-১ গোলে কাহালুর তেলিয়ান ফুটবল একাদশকে হারিয়ে জয়ী হয়। খেলা পরিচালনা করেন আর্মি সুমন । তাকে সহযোগিতা করেন সাজন রবি দাস ও মজনু হোসেন।  

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন