দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় মুক্তাগাছা সমাজসেবা সমিতির আয়োজনে বঙ্গবন্ধু নকআউট ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচের উদ্বোধন করা হয়েছে। গত ২৮নভেম্বর সোমবার বিকেলে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় ম্যাচের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব। এ উপলক্ষে সমিতির সভাপতি শিমুল আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল আলম অরভিলের পরিচালনায় উদ্বোধনী এ খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, সাংগঠনিক সম্পাদক মহসীন মিলন, রাহিদ হাসান, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি প্রবীর কুমার মন্ডল, যুবলীগ নেতা ইউপি সদস্য ইমরুল খন্দকার, পৌর কাউন্সিলর সাবু প্রামানিক, তালোড়া পৌর যুবলীগের সভাপতি কাইয়ুম হোসেন প্রমুখ। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপচাঁচিয়া ফুটবল একাডেমী ও তালোড়া ফুটবল একাদশের মধ্যে খেলা চলছিল। খেলা পরিচালনা করেন আর্মি সুমন। তাকে সহযোগিতা করেন আতিকুর রহমান ও গোলাম মোস্তফা। এসময় সমিতির সদস্যগণ সহ ফুটবলপ্রেমী দর্শকগণ উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন