বগুড়া আ.হক কলেজের ইংরেজি বিভাগের প্রধানের অবসরোত্তর বিদায় সংবর্ধনা | Daily Chandni Bazar বগুড়া আ.হক কলেজের ইংরেজি বিভাগের প্রধানের অবসরোত্তর বিদায় সংবর্ধনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২২ ২৩:৪৪
বগুড়া আ.হক কলেজের ইংরেজি বিভাগের প্রধানের অবসরোত্তর বিদায় সংবর্ধনা
ষ্টাফ রিপোর্টার

বগুড়া আ.হক কলেজের ইংরেজি বিভাগের প্রধানের অবসরোত্তর বিদায় সংবর্ধনা

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আসমাউল হুসনার অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কলেজের ইংরেজি বিভাগ এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কবীর রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন  ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর শফিকুল আমিন, প্রফেসর নজরুল ইসলাম, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের, শিক্ষক পরিষদের সম্পাদক মাহতাব হোসেন। 

অন্যান্যদের মধ্যে ইংরেজি বিভাগের সকল শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়েশা সিদ্দিকা এবং সাফওয়ান আমিন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন