মহান বিজয় দিবসে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা | Daily Chandni Bazar মহান বিজয় দিবসে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২২ ২১:২১
মহান বিজয় দিবসে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা
প্রেস বিজ্ঞপ্তি

মহান বিজয় দিবসে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা

দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ।বগুড়া প্রেসক্লাব আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি লাল সবুজের পতাকার বাংলাদেশ। লাখো শহীদের আত্মত্যাগ ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে বীরের জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। ডিজিটাল দেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অগ্রযাত্রা অব্যাহত রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সভায় স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা সম্পর্কে সকলকে সজাগ ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়তে ঐকবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু’র সভাপতিত্বে শুক্রবার সকালে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আরিফ রেহমান, জেএম রউফ, এইচ আলিম, আহম্মেদ উল্লাহ মনু, গৌরব চন্দ্র দাস, বিধান সিংহ, আজিজ আহম্মেদ রুবেল, খায়রুল ইসলাম প্রমুখ। এর আগে মহান মুক্তিযুদ্ধে প্রাণদানকারি সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া মহান বিজয় দিবসে প্রথম সকাল সাতটায় বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন