শহীদ খোকন পার্কে দিনবদলের মঞ্চে আয়োজিত দিন ব্যাপি বিজয় উৎসব | Daily Chandni Bazar শহীদ খোকন পার্কে দিনবদলের মঞ্চে আয়োজিত দিন ব্যাপি বিজয় উৎসব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২২ ২১:২৫
শহীদ খোকন পার্কে দিনবদলের মঞ্চে আয়োজিত দিন ব্যাপি বিজয় উৎসব
নিজস্ব প্রতিবেদক

শহীদ খোকন পার্কে দিনবদলের মঞ্চে আয়োজিত দিন ব্যাপি বিজয় উৎসব

মহান ৫১ তম বিজয় দিবস উপলক্ষে শহীদ খোকন পার্কে দিনবদলের মঞ্চ আয়োজিত দিন ব্যাপি বিজয় উৎসবে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় সঙ্গীত ও জাতীয়   পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ও বিজয়ের ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠান মালার উদ্বোধন  ঘোষনা করেন সাবেক ডাকসুর ভিপি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।

দিন বদলের মঞ্চের সভাপতি সাজেদুর রহমান ঝিলাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আরিফুল হক খান রনিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে উদ্বোধক জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, 

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে পাকিস্তানি মিলিটারিদের পরাজিত করে ৩০ লক্ষ্য শিশু নর-নারীর আত্মহুতি ২ লক্ষ্য মা বোনের সম্ভ্রম হানির মধ্যে দিয়ে যে বিজয় ও দিন বদল করেছিলাম সেই   দিনবদলের বিজয় আমরা ধরে রাখতে পারিনি, সেকারণেই আজও আমাদের দিন বদলের সংগ্রাম করতে হচ্ছে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনঃ প্রতিষ্ঠার জন্য নতুন করে লড়াই করতে হচ্ছে।দেশ আজ মুক্তিযুদ্ধের ধারা ও চেতনার বিপরীতে পুঁজিবাদী মুক্তবাজার অর্থনীতি, লুটপাটের রাজনীতি, গনতন্ত্র হীনতা ও দুঃশাসন ও সাম্প্রদায়িকতায় দেশের মানুষের কাঁধে জগদ্দল পাথরের মতো জেঁকে বসে আছে। আগামীদিনের দিনবদলের লড়াইয়ে দেশবাসীকে সামিল হয়ে শুধু মাত্র ক্ষমতার পরিবর্তন নয়, মুক্তিযুদ্ধের ধারায় দেশের আর্থসামাজিক ব্যবস্থার আমুল  পরিবর্তন করে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশবসীকে ঐক্যবদ্ধ হনার আহ্বান জানান। তিনি আরো বলেন বুর্জোয়াদের নেতৃত্বে নয়, নিপিড়িত - নির্যাতিত, মেহনতী মানুষের নেতৃত্বে একটা লড়াই গড়ে তুলতে হবে এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, মর্মবাণী বাস্তবায়ন করতে হবে, নির্মান করতে হবে ইনসাফের সমাজ, সাম্যের সমাজ স্বাধীনতার ৫১ বছর পরেও স্বাধীনতা বিরোধী অপশক্তি তাদের ষড়যন্ত্রের রাজনীতি এখনো অব্যহত রেখেছে আমরা এই মহান বিজয়ের দিনের স্বাধীনতা বিরোধী জামাত-শিবির - হেফাজত সহ সকল মৌলবাদী ধর্মান্ধ রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানান, যে ৩০ লক্ষ্য শহীদ জীবন উৎসর্গ করেছেন যে ২ লক্ষ্য মা-বোনের সম্ভ্রম হানি হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিকাল ৪ টায় দিন বদলের মঞ্চের সভাপতি সাজেদুর রহমান ঝিলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশবাসীর করনীয় নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন, প্রধান আলোচক কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড : মোহসীন রেজা, ফিরোজ হামিদ খান রিজভী, বগুড়া পৌর সভার সাবেক প্যানেল মেয়র মোঃ আমিনুল ফরিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু সাইদ সিদ্দিকী প্রমুখ নেতৃবৃন্দ ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন