বগুড়ায় দেশাত্ববোধক সঙ্গিতা অনুষ্ঠান | Daily Chandni Bazar বগুড়ায় দেশাত্ববোধক সঙ্গিতা অনুষ্ঠান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২২ ০১:১৩
বগুড়ায় দেশাত্ববোধক সঙ্গিতা অনুষ্ঠান
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় দেশাত্ববোধক
সঙ্গিতা অনুষ্ঠান

বগুড়া শেরপুরে বিজয়ের মাস উপলক্ষে দেশাত্ববোধক গানের অনুষ্ঠান ‘এই আমাদের দেশ’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৬টায় সুর সারগাম সংগীত বিদ্যালয় ও অপরাজিত শিল্প-সাহিত্য পরিবারের যৌথ আয়োজনে শহরের মিজান টাওয়ারের নিচতলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুর সারগাম সংগীত বিদ্যালয়ের পরিচালক আব্দুল আলীম এর পরিচালনায় ও অপরাজিত শিল্প-সাহিত্য পরিবারের সভাপতি নাহিদ হাসান রবিন এর উপস্থাপনায় অনুষ্ঠানে ৪৫জন শিল্পী দুটি দলীয় সংগীত ও ৩১জন শিল্পী একক সংগীত পরিবেশন করেন। শিল্পীদের অধিকাংশই শিশু কিশোর। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিরতীহীনভাবে এই অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য মো. মোস্তাফিজার রহমান ভূট্টো, ডা. জাবেদ ইকবাল, ডা. অনসূয়া রায় ও সুঘাট ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ। অতিথিরা তাদের বক্তব্যে বলেনÑ শিশু কিশোরদের মাঝে বাঙালি চেতনাবোধকে ছড়িয়ে দিতে এমন অনুষ্ঠান প্রশংসার দাবী রাখে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন