নন্দীগ্রাম ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar নন্দীগ্রাম ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২২ ২৩:৪৭
নন্দীগ্রাম ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রাম ইউনিয়ন যুবলীগের
 বর্ধিত সভা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়নের রণবাঘা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ চন্দ্র মহন্তের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর জামান রাসেল, সুমন চন্দ্র সরকার বুদু, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন, উপজেলা যুবলীগ নেতা আকবর আলী, রায়হান আলী, ইঞ্জি. মোফাজ্জল বারী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, যুবলীগ নেতা মোশারফ হোসেন, রণজিত শীল, উজ্জল, আসকান ও রবিন প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন