বগুড়ায় এসএসসি ৯৯ ব্যাচের মিলন মেলা | Daily Chandni Bazar বগুড়ায় এসএসসি ৯৯ ব্যাচের মিলন মেলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০২
বগুড়ায় এসএসসি ৯৯ ব্যাচের মিলন মেলা
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় এসএসসি ৯৯
ব্যাচের মিলন মেলা

বর্ণাঢ্য আয়োজন আর নাচ-গানের মধ্য দিয়ে বগুড়ায় এসএসসি-৯৯ ব্যাচের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের সিয়েস্তা হোটেলে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৯৯ ব্যাচের বগুড়ার সাবেক শিক্ষার্থীরা এই মিলনমেলার আয়োজন করে। এতে দেশের ৪৮টি জেলার প্রায় এক হাজার সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় তারা প্রাণের আড্ডায় মেতে ওঠেন। নিজেদের আনন্দ ভাগাভাগি করেছেন। দীর্ঘদিন পর সহপাঠীদেরকে কাছে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এই উচ্ছ্বাস আগামীর দিনগুলোতে আরও বড় আকারে হবে বলে অনেকে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আয়োজক হিসেবে অক্লান্ত পরিশ্রম করেন ৯৯ ব্যাচের বন্ধু তারিক, মাসুদ, সুমি, মুর্তুজা এবং আইনুদ সনি।
অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আসা বন্ধুদের ক্রেস্ট প্রদান করা হয়। এরপর দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করনে তারা।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ৯৯ ব্যাচের বিভিন্ন বন্ধুরা গান-নাচ পরিবেশন করেন। দ্বিতীয়বারের মতো ৯৯ ব্যাচের বন্ধুরা এই আয়োজন করেন। গত বছরও তারা একই রকম অনুষ্ঠান করেছিল।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন