গাবতলীতে চাচার জমি দখল করে ভাতিজার পুকুর খনন | Daily Chandni Bazar গাবতলীতে চাচার জমি দখল করে ভাতিজার পুকুর খনন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২২ ২১:২৭
গাবতলীতে চাচার জমি দখল করে ভাতিজার পুকুর খনন
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

গাবতলীতে চাচার জমি দখল
করে ভাতিজার পুকুর খনন

বগুড়ার গাবতলীতে চাচার ৪১শতক আবাদী জমি জবর দখল করে প্যাকো মেশিন দিয়ে পুকুর খননের কাজ শুরু করেছে ভাতিজা। এ ঘটনায় ভুক্তভোগী চাচা বাদী হয়ে গত ৬ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামে। 
জানা গেছে, উল্লেখিত মালিয়ানডাঙ্গা গ্রামের মৃত গিয়াস উদ্দিন প্রামানিকের ছেলে আব্দুল ওয়াহেদ ওরফে ওয়াহাবের ৬৪৬৩ নং দাগে আবাদকৃত জমিতে তারই ভাই মাহবুবুর রহমানের ছেলে ভাতিজা অভি মাটি কাটা মেশিন দ্বারা পুকুর খনন করে ইট ভাটাতে মাটি বিক্রির উদ্দ্যেশ্যে ধানী জমির ভিতর দিয়ে রাস্তা তৈরী করছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী চাচা ওয়াহাব এ্যাসিল্যান্ড বরাবরে লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে এ্যাসিল্যান্ড মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন..