মাঝিহট্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar মাঝিহট্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২৩ ০৩:০৩
মাঝিহট্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

মাঝিহট্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম
উদ্দিনের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় মাঝিহট্ট ইউপির মানিক মেম্বারের বাড়ীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোহরাফ আলী।
 বক্তব্যে বলেন মাঝিহট্ট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে মোঃ নিজাম উদ্দিন গত ০৬/১০/২০২০ইং তারিখে যোগদান করেন। প্রধান শিক্ষক পদের অভিজ্ঞতা কম থাকায় অদ্যাবধি তিনি এমপিও ভুক্ত হতে পারেন নাই। সে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে নিয়োগ নেওয়ার কারনে বিশেষ ট্রাইবুনালে একটি মামলা আছে। অথচ উক্ত অবৈধ প্রধান শিক্ষককে দিয়েই বর্তমান সভাপতি হীন স্বার্থ চরিতার্থ করার জন্য বিদ্যালয়ের আর্থিক লেনদেনসহ বিদ্যালয়ের যাবতীয় কার্যাদি সম্পন্ন করছেন। যাহা শুধু বেআইনী নয় শাস্তি যোগ্য অপরাধও বটে।
 এদিকে উক্ত অবৈধ প্রধান শিক্ষক গত ০৭/০২/২০২৩ইং তারিখে বিদ্যালয়ের অফিস সহয়কসহ বেশ কয়েকটি পদে পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজসে মোটা অংকের নিয়োগ বানিজ্য করার অসৎ উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য যে, প্রধান শিক্ষক পদে অভিজ্ঞতা ১৫ বছর পূর্ণ না হওয়ায় নিয়ম বহিভুত ও জালিয়াতির মাধ্যমে ৭ মাস বয়স বাকী থাকায় জনবল অবকাঠামো নীতিমালা ২০২১ অনুসারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা সহকারী পরিচালক মা-২ এস.এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত গত ০২/০৩/২০২৩ তারিখে স্মারক ৫৪৪ নম্বারের পত্রে বলা হয়েছে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন মাঝিহট্ট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে জনাব মোঃ নিজাম উদ্দিন এর এমপিওভুক্ত বিষয়ে অভিজ্ঞতা না থাকায় প্রধান শিক্ষক এমপিও ভুক্তির সুযোগ নেই। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষানুরাগী, মোঃ মানিক মেম্বার, বাবর আলী, আঃ রশিদ রতন, আঃ রাজ্জাক, আমিনুর, আঃ রহমান, ওহাব মন্ডল ও  নজরুল ইসলাম প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন