শিবগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশা ও সুধিজনদের মত বিনিময় সভা | Daily Chandni Bazar শিবগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশা ও সুধিজনদের মত বিনিময় সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৩ ২৩:২৮
শিবগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশা ও সুধিজনদের মত বিনিময় সভা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শিবগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন
শ্রেণী পেশা ও সুধিজনদের মত বিনিময় সভা

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুধিজনদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা শহীদ হাফিজার রহমান অডিটোরিয়াম এ মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, ওসি মনজুরুল আলম, স্বাস্থ্য কর্মকর্তা ডা: তারক নাথ কুন্ডু, শিবগঞ্জ সরকারি মোজাফ্ফর হোসেন কলেজ  অধ্যক্ষ  রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, শফিকুল ইসলাম শফি, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল বারী, আব্দুর রাজ্জাক বেলাল, পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল হক দুদু, উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশন সম্পাদক সাংবাদিক সোহেল আক্তার মিঠু, কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, পূজা উদযাপন কমিটি সভাপতি রাম নারায়ন কানু, সাধারণ সম্পাদক সুবির দত্ত। অনুষ্ঠান শেষে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় প্রতিবন্ধী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাঝে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন