প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৪ ০১:০৬
বগুড়া কালিতলাহাটের ধোপা পরিবার দূর্গাপূজা করার সুযোগ পেয়ে স্বস্তির নিঃশ্বাস
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় গতকাল কতিপয় গণমাধ্যমকর্মী সাংবাদিকের সাহসী ভূমিকার ফলে শহরের কালিতলা হাটের একটি হিন্দু ধোপা পরিবার দূর্গাপূজায় অংশ নেয়ার সুযোগ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। এই ধোপা পরিবারটির বিরুদ্ধে ভূয়া অভিযোগের সত্যতা যাচাই না করে সদর ভূমি অফিস ও বগুড়া পৌরসভা তাদের দোকান ঘর ও বাড়ির নির্মান কাজ বন্ধ করে দেয়। ফলে পরিবারটির আয় রোজগারের পথ বন্ধ হয়ে যায়। আর এই কারনে তাদের বছরের বড় উৎসব দূর্গাপুজায় অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছিল।
ঘটনা সূত্রে জানা যায়,পৌরসভা থেকে মাপযোগের উদ্যোগকে মানসিক চাপে ফেলতে করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবারটির অভিযোগ। ধোপা পরিবারটিকে এভাবে ক্ষমতার অপব্যবহার করে হয়রানি করার কথা বগুড়ার কিছু সিনিয়র সাংবাদিক জানতে পেরে বেলা ১১টায় তারা সেখানে উপস্থিত হন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বগুড়া পৌরসভা থেকে আসা সার্ভেয়ার গোলাম আজম গোলাপ তোফের মুখে পড়ে। অপরদিকে মানবাধিকার কর্মীর উপস্থিতি দেখে পৌরসভার সার্ভেয়াররা একপর্যায়ে চলে যেতে বাধ্য হয়।
এসময় সার্ভেয়ার আব্দুর রহমান জানায়,সদর ভূমি অফিস থেকে কোন সার্ভেয়ার না আসায় মাপজোকের কাজ স্থগিত করা হলো। অথচ গত ৭ অক্টোবর সোমবার এই সার্ভেয়াররা সহ পৌরসভা থেকে আসা ১০-১২ জন লোকবলের বিরুদ্ধে এই পরিবারটির সাথে অসৌজন্য মূলক আচরণের অভিযোগ আছে। এছাড়া এলাকার সাবেক পৌর কাউন্সিলর আমিনুল ফরিদ জানায়,এই ধোপা পরিবারের বিরুদ্ধে অতীতেও একাধিক অনেক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।
উক্ত ঘটনাস্থলে সাংবাদিক,মানবাধিকার কর্মী লোকজন সহ উপস্থিত এলাকার সিনিয়র সিটিজনদের সামনে পৌর সভার ওই দুই সার্ভেয়ার বলেন,সদর ভূমি অফিস থেকে কোন সার্ভেয়ার না আসায় মাপজোকের কাজ স্থগিত করা হলো। অথচ এর আগে আইন ও যুক্তিসংগত এই কথাটি ধোপা পরিবারটির ছেলে সাগর কুমার রজক বললে তাকে ধমক দেয়া হয়েছে। কারন পরিবারের এই ছেলেটি সদর ভূমি অফিসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তাদের জায়গা-জমির দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র দেখালে তা সঠিক এবং সত্য বলে আখ্যায়িত করেন।