মহান বিজয় দিবসে মোদির পোস্টে বাংলাদেশের নাম নেই | Daily Chandni Bazar মহান বিজয় দিবসে মোদির পোস্টে বাংলাদেশের নাম নেই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫ ০১:২৮
মহান বিজয় দিবসে মোদির পোস্টে বাংলাদেশের নাম নেই
চাঁদনী ডিজিটাল ডেস্কঃ

মহান বিজয় দিবসে মোদির পোস্টে বাংলাদেশের নাম নেই

নরেন্দ্র মোদি। -ফাইল ছবি

 

 

মহান বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ওই পোস্টে তিনি বাংলাদেশের নাম উল্লেখ করেননি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মোদি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেন। কিন্তু পুরো পোস্টজুড়ে একবারও বাংলাদেশের নাম আসেনি।

পোস্টে মোদি লেখেন, বিজয় দিবসে আমরা সেই বীর সৈনিকদের স্মরণ করি, যাদের সাহস ও আত্মত্যাগের ফলেই ১৯৭১ সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের অটল সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে সুরক্ষিত করেছে এবং ইতিহাসে গর্বের এক স্বর্ণালি অধ্যায় রচনা করেছে।

তিনি আরও লেখেন, এ দিনটি তাদের বীরত্বের প্রতি আমাদের সশ্রদ্ধ অভিবাদন এবং তাদের অতুলনীয় মনোবলের স্মারক। তাদের বীরত্ব আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশবাসীকে অনুপ্রাণিত করে চলেছে।