শেরপুরে অন্যের গাছের ডাব খাওয়া হলো না যুবকের, গাছ থেকে পড়েই মৃত্যু | Daily Chandni Bazar শেরপুরে অন্যের গাছের ডাব খাওয়া হলো না যুবকের, গাছ থেকে পড়েই মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪৫
শেরপুরে অন্যের গাছের ডাব খাওয়া হলো না যুবকের, গাছ থেকে পড়েই মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

শেরপুরে অন্যের গাছের ডাব খাওয়া হলো না যুবকের, গাছ থেকে পড়েই মৃত্যু

সজীব প্রামাণিক (৩৫)। ছবি- সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলার উলিপুর এলাকায় ডাব পাড়তে গিয়ে নারিকেল গাছ থেকে পড়ে সজীব প্রামাণিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করা যাবে) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব প্রামাণিক উলিপুর পাড়ার বাসিন্দা। তিনি ফজলু ওরফে ফজু প্রামাণিকের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকালে এলাকার একটি বড় নারিকেল গাছের নিচে সজীব প্রামাণিককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থলে তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাব পাড়ার উদ্দেশ্যে সজীব নারিকেল গাছে উঠেছিলেন। গাছটি উঁচু হওয়ায় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মা মাসুদা বেগম বলেন, “রাত আনুমানিক তিনটার দিকে ছেলেকে শেষবার দেখেছি। সে নেশা করত। সে বিবাহিত ছিল এবং তার মেয়ের বিয়েও দিয়েছে। তবে স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে।”
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।