সিংড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত | Daily Chandni Bazar সিংড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ মার্চ, ২০২৬ ০০:৫৯
সিংড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
সিংড়া, নাটোর সংবাদদাতাঃ

সিংড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

সিংড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

 
রবিবার (৮ মার্চ) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন।
 
কিশোরকিশোরি ক্লাব প্রকল্পের সঙ্গীত শিক্ষক জুলহাস কায়েমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মনোয়ারুল হাসান প্রমূখ। 
 
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।