বগুড়ায় ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল | Daily Chandni Bazar বগুড়ায় ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ ০০:৪৩
বগুড়ায় ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

বগুড়ায় ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরাম, জেলা ইউনিটের উদ্যোগে গতকাল ৮ মার্চ একটি আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শহরের হোটেল লা ভিস্তা'য় আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের জেলা সভাপতি; সরকারি আজিজুল হক কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও বিশিষ্ট লেখক জনাব মো: শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক এবং সরকারি শাহ সুলতান কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সেলিমুজ্জামান। অনুষ্ঠানে বগুড়া জেলার বিভিন্ন সরকারি কলেজে কর্মরত ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মাসুমা আক্তার, প্রাণিবজ্ঞান বিভাগের রোজিনা আক্তার, আবু বক্কার ছিদ্দিক, মোখলেছুর কয়েল মুকুল, ড. মামুন, ড. শাহাদত হোসেন, টিপু সুলতান, রেজাউল করিম রেজা, মোমিন উল হক, রাজশাহী বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক এনামুল হক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত উন্নয়ন এবং সহকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও জোরদারকরণের ওপর গুরুত্বারোপ করেন। সভাপতি মহোদয় বলেন চব্বিশ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বন্ধুদের মধ্য মৃত্যুর আগ পর্যন্ত বন্ধুত্ব ও পারষ্পরিক সহযোগিতা অক্ষুন্ন থাকবে ইনশাআল্লাহ। আবু বক্কার ছিদ্দিক বলেন চব্বিশ একটি পরিবার। এই পরিবারের মর্যাদা রক্ষার দায়িত্ব আমাদের সকলের। সেই সাথে তিনি পবিত্র মাহে রমজানের বরকত ও ফজিলতের উপরও তার বক্তব্য প্রদান করেন। ড. মামুন তার বক্তব্যে বলেন দীর্ঘ ২১ বছরে আমাদের যে বন্ধুত্ব গড়ে উঠেছে ভবিষ্যতে তা আরো মজবুত হবে। মাসুমা আক্তার তার অনুভূতি ব্যক্ত করে বলেন আমাদের চব্বিশের বন্ধনকে জীবনের শেষ বেলাতেও দেখতে চাই, যাতে এক সময় আমাদের নাতিপুতিরাও এই বন্ধুত্ব, ভালবাসা আর পারস্পরিক সহমর্মিতার শিক্ষা নিতে পারে। ড. শাহাদত হোসেন বলেন চব্বিশ একটি বিশাল প্লাটফর্ম। এই প্লাটফর্ম থেকে বিসিএস শিক্ষা ক্যাডারের আত্মমর্যাদা ও সম্মান রক্ষায় আমাদের কাজ করতে হবে। তিনি আরো বলেন গুণগত শিক্ষার মান নিশ্চিতকরণে আমাদের কাজ করতে হবে; আমাদের গবেষণা করতে হবে; লিখতে হবে এবং আমাদের শিক্ষার্থীদের উন্নতি বিধানে যথাসম্ভব অবদান রাখতে হবে। উল্লেখ্য আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।