বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ | Daily Chandni Bazar বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ০৯:৪৮
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ

কালাম আজাদ। - ফাইল ছবি

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইনের আওতায় তিন বছর মেয়াদী নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের ৩৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১১ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে চেয়ারম্যান এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামালকে সদস্য সচিব করে ১৪ সদস্যবিশিষ্ট ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।