ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট | Daily Chandni Bazar ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ২২:১৯
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার নির্ধারিত ভাষণ শুরু করলে বিরোধী সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করার পরপরই অধিবেশন কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। কিছু সময় বিক্ষোভ প্রদর্শনের পর তারা একযোগে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান।

এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংসদে এক ধরনের অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়।