সাংবাদিক রউফ জালালের ইন্তেকালে বগুড়া প্রেসক্লাবের শোক | Daily Chandni Bazar সাংবাদিক রউফ জালালের ইন্তেকালে বগুড়া প্রেসক্লাবের শোক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ২২:৪৪
সাংবাদিক রউফ জালালের ইন্তেকালে বগুড়া প্রেসক্লাবের শোক
নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক রউফ জালালের ইন্তেকালে বগুড়া প্রেসক্লাবের শোক

বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও চ্যানেল আই বগুড়ার প্রতিনিধি সাংবাদিক রউফ জালাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে বুকে তীব্র ব্যথা অনুভব করার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ যোহর সেউজগাড়ী জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে নামাজগড় আঞ্জুমান কবরস্থানে দাফন করা হয়।

সাংবাদিক রউফ জালালের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।