বগুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষককে রড দিয়ে পিটিয়ে হাত ভাঙ্গে দিলো এক দম্পতি | Daily Chandni Bazar বগুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষককে রড দিয়ে পিটিয়ে হাত ভাঙ্গে দিলো এক দম্পতি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ ১৯:১৭
বগুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষককে রড দিয়ে পিটিয়ে হাত ভাঙ্গে দিলো এক দম্পতি
ধুনট, বগুড়া সংবাদদাতাঃ

বগুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষককে রড দিয়ে পিটিয়ে হাত ভাঙ্গে দিলো এক দম্পতি

অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম। ছবি- কালবেলা হতে সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আবুল কাশেম (৬৬) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কৃষক দম্পতির বিরুদ্ধে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার বেলকুচি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত আবুল কাশেম ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। ঘটনার পর তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী শিক্ষক আবুল কাশেম জানান, প্রতিবেশী আব্দুল মজিদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও আব্দুল মজিদ কোনো সিদ্ধান্ত মানেননি।

শুক্রবার সকাল ১০টার দিকে আব্দুল মজিদ ও তার স্ত্রী রুনা খাতুন শিক্ষক আবুল কাশেমের জমির সীমানায় থাকা বাঁশের বেড়া ভাঙতে শুরু করেন। এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে ওই দম্পতি তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন এবং রড দিয়ে মারধর করলে তার ডান হাত ভেঙে যায়।

এ ঘটনায় আহত শিক্ষক আবুল কাশেম বাদী হয়ে শুক্রবার দুপুরে ধুনট থানায় আব্দুল মজিদ ও তার স্ত্রী রুনা খাতুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত দম্পতি পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।