বগুড়ায় ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইন নিতে গিয়ে তরুণীকে মারধরের অভিযোগ | Daily Chandni Bazar বগুড়ায় ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইন নিতে গিয়ে তরুণীকে মারধরের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ ২৩:১১
বগুড়ায় ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইন নিতে গিয়ে তরুণীকে মারধরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইন নিতে গিয়ে তরুণীকে মারধরের অভিযোগ

‎বগুড়ার  ছিনিয়ে নেওয়া গলার স্বর্ণের চেইন নিতে গিয়ে  এক তরুণীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ নুসরাত জাহান মিম (২১) সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, মিমের সাথে গাবতলী উপজেলার রামেশ্বরপুর এলাকার মোঃ মহিদুল (৩০)-এর পূর্বে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একপর্যায়ে মহিদুল তাকে পছন্দের কথা জানালে মিম তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫ট দিকে মহিদুল জোরপূর্বক তার বাড়িতে প্রবেশ করে ধস্তাধস্তি করে এবং তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
‎পরবর্তীতে মিম চেইন ফেরত চাইলে অভিযুক্ত মহিদুল সময়ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ মঙ্গলবার ( ১৭ মার্চ)  সকাল সাড়ে ৯টার দিকে মহিদুলের স্ত্রী মোছাঃ আখি আক্তার (২৪) মিমকে ফোন করে চেইন ফেরত দেওয়ার কথা বলে তাদের বাড়িতে যেতে বলেন।
‎ওইদিন সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে মিম গাবতলী থানাধীন রামেশ্বরপুর শুভপাড়া গ্রামে মহিদুলের বাড়িতে গেলে সেখানে মহিদুল, আখি আক্তার, কাজলী (২৭), জেসমিন (২৯)সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন তাকে গালিগালাজ করতে থাকে। এ সময় প্রতিবাদ করলে তারা এলোপাতাড়িভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
‎চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
‎এ ঘটনায় মিম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
‎এ বিষয়ে গাবতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।