বগুড়ায় বাইতুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ায় বাইতুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ ২৩:৪৬
বগুড়ায় বাইতুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বাইতুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকার সারিয়াকান্দিপারা বাইতুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
 
১৭ মার্চ মঙ্গলবার ২৭ শে রমজান বিকেলে এই ইফতার মাহফিলের আয়োজন করে উক্ত মসজিদ কমিটি। ইফতার এর পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত আলোচনা সভায় দিন ইসলামের বিধান সম্পর্কে মুসুল্লিদের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উক্ত মসজিদের খতিব সামসুল আরেফিন। এসময় এলাকাবাসীর ভালোমন্দের খোঁজ খবর নেন মসজিদ কমিটির সভাপতি বাদল উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু।
 
 
উক্ত ইফতার মাহফিলে এলাকার ৩ শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন, ইফতারের পূর্বে মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়, মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের পেশ ইমাম হাফেজ কারি মাওঃ মোস্তফা কামাল।
 
 
এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ সভাপতি আকরাম হোসেন; মোফাজ্জল হোসেন তারা; যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ; সিকান্দার আলী সিকদার; উপদেষ্টা আতরাব আলি ডাব্লু মন্ডল; ক্যাশিয়ার মোহসীন আলি; পাঠাগার সম্পাদক সাজ্জাদ হোসেন; সাবেক ক্যাশিয়ার আলহাজ্ব জর্জিস হোসেন; আতিকুল ইসলাম আতিক সহ এলাকার যুব সমাজের সদস্যবৃন্দ।