বগুড়া-২ আসনের সাবেক এমপি জিন্নাহ গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়া-২ আসনের সাবেক এমপি জিন্নাহ গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬ ২৩:৫৭
বগুড়া-২ আসনের সাবেক এমপি জিন্নাহ গ্রেফতার
ঢাকার রমনা থেকে ডিবির অভিযানে আটক
নিজস্ব প্রতিবেদক

বগুড়া-২ আসনের সাবেক এমপি জিন্নাহ গ্রেফতার

বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি-এর জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ (৭৬)-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার বাসিন্দা এবং মৃত আজিমদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়ার একটি বিশেষ দল ঢাকা মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা একটি মামলায় তিনি পলাতক ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনের মামলাসহ অন্তত ১০টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।