সিংড়ায় অবৈধভাবে ১১হাজার লিটার জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা | Daily Chandni Bazar সিংড়ায় অবৈধভাবে ১১হাজার লিটার জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ ০১:১২
সিংড়ায় অবৈধভাবে ১১হাজার লিটার জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা
সিংড়া, নাটোর সংবাদদাতাঃ

সিংড়ায় অবৈধভাবে ১১হাজার লিটার জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা

নাটোরের সিংড়ায় অবৈধভাবে ১১ হাজার লিটার জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। 
 
আজ সোমবার (৩০ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার শেরকোল বাজারের আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে এই জরিমানা করা হয়।
 
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, চলমান জ্বালানি তেল সংকটের মাঝে অবৈধভাবে তেল মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেরকোল বাজারে মেসার্স আশা ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুদ করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট পাওয়া যায়। সবগুলো জ্বালানি তেল মিলিয়ে সেখানে ১১০০০ লিটারের বেশি জ্বালানি তেল পাওয়া যায়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে মেসার্স আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের জেল প্রদান করা হয়। তাৎক্ষণাত তিনি ১ লক্ষ টাকা জরিমানা পরিশোধ করেন। সেইসঙ্গে মজুদকৃত তেল ৭ দিনের মধ্যে বিক্রয়ের নির্দেশ প্রদান করা হয়। 
 
ইউএনও আরও জানান, এই জ্বালানি তেল বিক্রয়ের জন্য প্রশাসন থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে।