নওগাঁয় মৃত গরুর মাংস বিক্রি করায় কসাইকে ৫ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar নওগাঁয় মৃত গরুর মাংস বিক্রি করায় কসাইকে ৫ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ ০১:২৪
নওগাঁয় মৃত গরুর মাংস বিক্রি করায় কসাইকে ৫ হাজার টাকা জরিমানা
মান্দা, নওগাঁ সংবাদদাতা

নওগাঁয় মৃত গরুর মাংস বিক্রি করায় কসাইকে ৫ হাজার টাকা জরিমানা

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ ) এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। 
 
অভিযানকালে উপজেলা ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ডাঃ তানভীর হাসান উপস্থিত ছিলেন। অভিযোগের ভিত্তিতেএকটি কসাইয়ের দোকান পরিদর্শন করা হলে মৃত গরুর মাংস বিক্রির প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি।
 
তবে জবাইয়ের পূর্বে ভেটেরিনারি কর্মকর্তার মাধ্যমে পশু পরীক্ষা ও প্রত্যয়ন না নেওয়ায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী ওই কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।