এক গাছেই দুই ফসল, উদ্ভিদ বিজ্ঞানীর আলু-টমেটোর ‘পোমাটো’ সাফল্য | Daily Chandni Bazar এক গাছেই দুই ফসল, উদ্ভিদ বিজ্ঞানীর আলু-টমেটোর ‘পোমাটো’ সাফল্য | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ ০০:২৫
এক গাছেই দুই ফসল, উদ্ভিদ বিজ্ঞানীর আলু-টমেটোর ‘পোমাটো’ সাফল্য
নাজমুল হোসেন, বীরগঞ্জ, দিনাজপুর

এক গাছেই দুই ফসল, উদ্ভিদ বিজ্ঞানীর আলু-টমেটোর ‘পোমাটো’ সাফল্য

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একই গাছে আলু ও টমেটো উৎপাদন করে চমক সৃষ্টি করেছেন উদ্ভিদ বিজ্ঞানী রনজিৎ চন্দ্র কীর্তনীয়া। গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে উদ্ভাবিত এ প্রযুক্তিতে মাটির নিচে আলু এবং গাছের উপরের অংশে টমেটো ফলছে, যার নাম দেওয়া হয়েছে ‘পোমাটো’ বা ‘টমালু’।

জানা যায়, বীরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় নিজ বাসার ছাদ বাগানে টবে পরীক্ষামূলকভাবে এ চাষ শুরু করেন তিনি। সফল ফলন পাওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
রনজিৎ চন্দ্র কীর্তনীয়া, যিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাট ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, জানান, উদ্ভিদ বিজ্ঞানে পড়াশোনার সময় থেকেই এ ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করার আগ্রহ ছিল। পরবর্তীতে বাস্তব প্রয়োগে আলু ও টমেটো গাছের গ্রাফটিং করে তিনি ‘পোমাটো’ উৎপাদনে সফল হন।
তিনি বলেন, “একই গাছে দুই ধরনের ফসল উৎপাদন সম্ভব হওয়ায় কৃষকরা কম জমিতে বেশি ফলন পেতে পারেন। খরচ তুলনামূলক কম এবং পরিচর্যাও সহজ।”
এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, আলু ও টমেটো একই গোত্রভুক্ত হওয়ায় গ্রাফটিং পদ্ধতিতে সহজেই এ ধরনের গাছ তৈরি করা সম্ভব। আধুনিক কৃষি প্রযুক্তির এই প্রয়োগ কৃষকদের জন্য লাভজনক হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।