"নতুন কুঁড়ি স্পোর্টস" উদ্বোধন আজ, উপভোগ করা যাবে রাজশাহী থেকেও | Daily Chandni Bazar "নতুন কুঁড়ি স্পোর্টস" উদ্বোধন আজ, উপভোগ করা যাবে রাজশাহী থেকেও | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ মে, ২০২৬ ১১:০৮
"নতুন কুঁড়ি স্পোর্টস" উদ্বোধন আজ, উপভোগ করা যাবে রাজশাহী থেকেও
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে "নতুন কুঁড়ি স্পোর্টস "এর মাধ্যমে দেশব্যাপী জনপ্রিয় ৮ টি ইভেন্টে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু -কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের লক্ষ্যে আগামীকাল শনিবার ( ০২ মে) বিকেল ৩ টায় উদ্বোধন হতে যাচ্ছে " নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬"। প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি সিলেট জেলা স্টেডিয়াম থেকে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করবেন যা দেশব্যাপি একযোগে ভার্চ্যুয়ালি সরাসরি সম্প্রচার করা হবে। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে  অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করা যাবে।