বগুড়ায় বোরো সংগ্রহ শুরু, ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকায় কিনবে সরকার | Daily Chandni Bazar বগুড়ায় বোরো সংগ্রহ শুরু, ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকায় কিনবে সরকার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ মে, ২০২৬ ০১:০৯
বগুড়ায় বোরো সংগ্রহ শুরু, ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকায় কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বোরো সংগ্রহ শুরু, ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকায় কিনবে সরকার

বগুড়ায় বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত দামে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এবার জেলায় প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং সেদ্ধ চাল ৪৯ টাকায় কেনা হবে।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় মোট ১৭ হাজার ৭৮১ টন ধান, ৭২ হাজার ৬০২ টন সেদ্ধ চাল এবং ৩ হাজার ৮১১ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বগুড়া সদর এলএসডিতে বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ জানান, সরকার নির্ধারিত দামে ধান প্রতি কেজি ৩৬ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকায় সংগ্রহ করা হবে।

তিনি আরও জানান, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান-চাল সংগ্রহের মাধ্যমে ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজার স্থিতিশীল রাখাই এই কর্মসূচির লক্ষ্য।