সিংড়ায় সুবিধাবঞ্চিত এক হাজার পরিবার পেল ঈদ সামগ্রী | Daily Chandni Bazar সিংড়ায় সুবিধাবঞ্চিত এক হাজার পরিবার পেল ঈদ সামগ্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ মে, ২০২৬ ১৬:৪৮
সিংড়ায় সুবিধাবঞ্চিত এক হাজার পরিবার পেল ঈদ সামগ্রী
সিংড়া, নাটোর সংবাদদাতাঃ

সিংড়ায় সুবিধাবঞ্চিত এক হাজার পরিবার পেল ঈদ সামগ্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের তেঁলিগ্রাম এলাকায় নিম্নবিত্ত ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ব্যবসায়ী ও সমাজসেবক এম এ সামাদ।

 
সোমবার (২৫ মে) রাতে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রায় এক হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, দুধ'সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি এক হাজার মানুষের মাঝে গেঞ্জিও বিতরণ করা হয়েছে।
 
ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 
 
ঈদ সামগ্রী নিতে আসা অসহায় পরিবারগুলোর সদস্যরা জানান, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। এতে তারা পরিবার নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন।
 
এসময় এম এ সামাদের পক্ষ থেকে এক অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে চলাচলের জন্য একটি হুইল চেয়ার উপহার দেওয়া হয়।
 
এম এ সামাদ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কোনো মানুষই কষ্টে থাকবে না। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।