প্রকাশিত : ২৬ মে, ২০২৬ ১৬:৫০
গাবতলীতে আম কুড়াতে গিয়ে প্রাণ হারালেন বিধবা নারী
গাবতলী, বগুড়া সংবাদদাতাঃ
বগুড়ার গাবতলীতে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে প্রাণ হারালেন আমিনা বেওয়া (৪৫) নামের এক নারী। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের জয়ভোগা দিঘাপাড়া গ্রামে।
জানা গেছে, ওই জয়ভোগা দিঘাপাড়া গ্রামের মৃত সোলায়মান আলীর স্ত্রী আমিনা বেওয়া গতকাল সকালে বৃষ্টি ও ঝড় চলাকালীন সময়ে বাড়ীর পার্শ্ববর্তী স্থানে আম কুড়াতে গেলে আমগাছ ও ইউক্যালিপ্টাস গাছ ভেঙে পড়লে তিনি চাপা পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত আমিনাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাবতলী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ।