সাঘাটায় ১২৫ হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ | Daily Chandni Bazar সাঘাটায় ১২৫ হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ জুন, ২০২৬ ০১:১৩
সাঘাটায় ১২৫ হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ
নুর হোসেন রেইন, গাইবান্ধা

সাঘাটায় ১২৫ হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্যা পশ্চিমপাড়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২৫টি হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
ঈদের পরের দিন দুপুরে আর রাহমা ফাউন্ডেশন ও স্পোর্টস একাডেমি-এর উদ্যোগে এ মাংস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হয়জার রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাগর মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর রাহমা ফাউন্ডেশন ও স্পোর্টস একাডেমির প্রধান উপদেষ্টা শিমুল মিয়া, উপদেষ্টা রায়হান কবির রয়েল, উপদেষ্টা শাহ আলম হোসেন শান্ত, দপ্তর সম্পাদক সবুজ মিয়া এবং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য পদপ্রার্থী মজনু মিয়া।
বক্তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে ১২৫টি হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।