গাবতলীতে নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু | Daily Chandni Bazar গাবতলীতে নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জুন, ২০২৬ ০০:০৬
গাবতলীতে নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

গাবতলীতে নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

মেহেদী হাসান (১৪)। - ছবি সংগৃহীত

বগুড়ার গাবতলীতে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে মেহেদী হাসান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বৈঠাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান গাবতলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তরফসরতাজ দক্ষিণপাড়া গ্রামের জুয়েল প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান নানার বাড়িতে বেড়াতে এসে সঙ্গীদের সঙ্গে স্থানীয় সুখদহ নদীতে গোসল করতে নামে। এসময় সাঁতার না জানার কারণে সে নদীর পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন নদী থেকে তাকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।