বগুড়ার আদমদীঘিতে বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার মা মনিকা বেগম গুরুত্বর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০৪ জুন) বিকেল পৌনে ৬টায় তেঁতুলিয়া গ্রামের পাশে একটি মরিচ ক্ষেতে এ বজ্রপাতের ঘটনা ঘটে। রাব্বি হোসেন উপজেলা সদরের তেঁতুলিয়া গ্রামের আফাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে রাব্বি হোসেন ও তার মা মনিকা বেগম সহ বেশ কয়েকজন লোক গ্রামের পাশে মাঠে একটি মরিচ ক্ষেতে কাজ করছিল। এ সময় বজ্রপাতে রাব্বি হোসেন ঘটনাস্থলেই মারা যায় এবং তার মা মনিকা বেগম গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে আহত মনিকা বেগমকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করায়।
এব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রাব্বি হোসনের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।