সলঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস পালিত | Daily Chandni Bazar সলঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ জুন, ২০২৬ ০০:৪৫
সলঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
সলঙ্গা, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ

সলঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “গাছ লাগান-পরিবেশ বাঁচান”এ স্লোগানকে সামনে রেখে ০৫ জুন গতকাল শুক্রবার সকালে সলঙ্গা থানার বনবাড়ীয়া নুরানী মাদ্রাসা মাঠে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে মিশন গ্রিন বাংলাদেশ-এর উদ্যোগে এবং আলোকিত বনবাড়ীয়া যুব উন্নয়ন সংস্থা-এর তত্ত্বাবধানে সকাল ৮টায় বৃক্ষরোপণ কর্মসূচী শুরু হয়।অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা পরিবেশ দূষণ রোধ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।তারা বলেন,"একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না,বরং পরিবেশের ভারসাম্য রক্ষা,জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু,সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম. দুলাল উদ্দিন আহমেদ,জামায়াত নেতা আব্দুল গফুর মোল্লা,সাবেক মেম্বর আল মাহমুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক,শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানের শেষে পরিবেশ রক্ষার দাবিতে একটি মানববন্ধন কর্মসূচী পালিত হয়।এতে অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব সমাজ গঠন ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।